ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

সারাদেশে একদিনে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

ads

চলমান মৌসুমে দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সোমবার ১৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩০ জন।মাসভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনুযায়ী, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন আক্রান্ত ও ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু, মার্চে ৩৩৬ জন আক্রান্ত হলেও কোনো মৃত্যু হয়নি, এপ্রিল মাসে আক্রান্ত ৭০১ জন এবং মৃত্যু ৭ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসের প্রথম ১৬ দিনে প্রায় ১ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন, যেখানে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ‘’বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এডিস মশার প্রজনন রোধে জনসচেতনতা জরুরি। জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে এবং মশার কামড় থেকে রক্ষা পেতে ঘুমের সময় মশারি ব্যবহার করতে হবে।’’


গত কয়েক বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা রেকর্ড সর্বোচ্চ। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু ২৮১ জন, ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ১০৫ জন।


সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, জলাবদ্ধতা ও পরিবেশ ব্যবস্থাপনায় ঘাটতির কারণে ডেঙ্গু সংক্রমণ ক্রমাগত বাড়ছে। তারা সতর্ক করে বলেন, ‘’ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শুরুতেই চিকিৎসা শুরু করলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমে যায়।’’


ads
ads
ads

Our Facebook Page